চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই উদ্যোগ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানবপাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে লন্ডন।মঙ্গলবার (৫ আগস্ট) এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। যে কারণে দ্রুত চুক্তিটি কার্যকর করতে চায় ব্রিটিশ সরকার।ব্রিটিশ সরকার বলেছে, চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো কিছু অভিবাসীকে আগামী কয়েক দিনের মধ্যেই ফ্রান্সে ফেরত পাঠানো শুরু হবে।এছাড়া ফ্রান্সে অবস্থানরত যেসব অভিবাসীর পরিবারের সদস্যরা বৈধভাবে যুক্তরাজ্যে আছেন এবং আশ্রয়ের আবেদন করতে চান তাদের গ্রহণ করবে লন্ডন। বিনিময়ে যুক্তরাজ্যে আসা অনিয়মিত অভিবাসীদের একটি নির্দিষ্ট সংখ্যাকে ফিরিয়ে নেবে প্যারিস।এই পাইলট প্রকল্পকে বলা হচ্ছে ‘একজনের বদলে একজন’ পরিকল্পনা। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ‘ওয়ান ইন, ওয়ান আউট’ প্রকল্প ঘোষণা দেন।চলতি বছরে এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের জুলাইয়ে ক্ষমতা নেওয়ার সময় স্টারমার মানবপাচার চক্র ভাঙার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে।তবে, রাজনৈতিক চাপের মুখে রয়েছেন কিয়ার স্টারমার। গত বছর নির্বাচনে বড় জয়ের পরও তার জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের সমর্থন বেড়েছে। যার ফলে ছোট নৌকা ঠেকানো নিয়ে সরকার প্রচণ্ড চাপে রয়েছে।এদিকে, অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক বিক্ষোভ হয়েছে। যেখানে অভিবাসনবিরোধী এবং অভিবাসীদের পক্ষে থাকা দেশটির নাগরিকরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন।ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই নতুন চুক্তির প্রধান লক্ষ্য হলো পাচারকারী চক্রগুলোকে দুর্বল করা। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্কাই নিউজকে বলেন, প্রথমে অল্প সংখ্যক মানুষ ফেরত পাঠানো শুরু হবে, পরে সেটি ধীরে ধীরে বাড়বে। তিনি বলেন, যারা সম্প্রতি ছোট নৌকায় এসেছে, শুধু তাদেরই এই চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো হবে। যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তারা এর আওতায় পড়বেন না।সরকারি সূত্র বলেছে, প্রতি সপ্তাহে প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হতে পারে; বছরে যা দাঁড়াবে দুই হাজার ৬০০ জনে। তবে, ২০২৪ সালে ৩৫ হাজারেরও বেশি অভিবাসী চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে এসেছেন। সেক্ষেত্রে অনেকে মনে করছেন, এই উদ্যোগ যথেষ্ট নয় এবং এটি পাচারকারীদের জন্য কার্যকর বার্তা হতে পারবে না।তবে কুপার বলেন, ফ্রান্সের সঙ্গে এই নতুন সমঝোতা সরকারের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ মাত্র। এই বৃহত্তর পরিকল্পনার মধ্যে রয়েছে পাচারকারীদের ওপর নিষেধাজ্ঞা, সামাজিক মাধ্যমে প্রচারিত অবৈধ বিজ্ঞাপন বন্ধে অভিযান এবং অভিবাসীদের প্রতিশ্রুত অবৈধ কাজ প্রতিরোধে ফুড ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয়।চুক্তিটি গত সপ্তাহে স্বাক্ষরিত হলেও সরকার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেনি। মঙ্গলবার ইউরোপীয় কমিশন এবং ইইউ সদস্য দেশগুলো এর অনুমোদন দিয়েছে বলে জানানো হয়। ইনফোমাইগ্রেন্টস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে Read more

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে Read more

অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড
অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে ৩ মাস ও এক বিধবা নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি Read more

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন