রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।মঙ্গলবার (০৫ আগস্ট) মস্কো অভিযোগ করে জানায়, যুক্তরাষ্ট্র ভারতের ওপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘আমরা অনেক বিবৃতি শুনছি, যা হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা হিসেবে এসব হুমকি দেওয়া হচ্ছে। আমরা এসব বিবৃতিকে বৈধ বলে মনে করি না।’’তিনি বলেন, আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীয়দের বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং এই অধিকার থাকা উচিত। কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার থেকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া যদি সাড়ে ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ না নেয় তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে যারা জ্বালানি কিনবে, তাদের ওপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।যদিও ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনও ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেননি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এর আগে, সোমবার ট্রাম্পের হুমকিকে ‘‘অযৌক্তিক’’ আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নয়াদিল্লির এমন অবস্থানের পর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মাঝে নতুন করে বাণিজ্যিক টানাপড়েন তৈরি হয়েছে।ভারত সরকারের দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। ভারতের ওপর ইতোমধ্যে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরা (৮) দাফন সম্পন্ন Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে, তবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন