চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মো: রাশেদুজ্জামান মজুমদার। উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে। এ সময় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে জামায়াতের গণমিছিল ও সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে। হঠাৎ নায়েবে আমির মাটিতে লুটিয়ে পড়ার কারণে মঞ্চের মধ্যে সবাই বিচলিত হয়ে পড়ে।চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, প্রখর রোদ ও তীব্র গরমের কারণে তিনি হিট স্ট্রোক করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি আশঙ্কামুক্ত নন।গণ অভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো: আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, উপজেলা জামায়াতের মিডিয়া সভাপতি আবুল হোসেন, পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর ও সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েলসহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোন দল বা পরিবারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা শুধু সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়। তাই সবাইকে ভোটের মাধ্যমে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান বক্তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।শনিবার Read more

ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন
ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাচাতো ভাইয়ের লোহার অ্যাঙ্গেলের কোপে জেঠাতো ভাই ও তার মা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে Read more

আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম
আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আ'লীগ একটা সন্ত্রাসী সংগঠন। হামলা করে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। Read more

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর
ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর

ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লব-পরবর্তী Read more

জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে একজনকে আটক করেছে পুলিশ।তিন দিন আগে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন