বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘জুলাই মাসকে ঐতিহাসিকভাবে ঘোষণা করতে হলে সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি, বিএনপিসহ সব দলের সম্মিলিত সিদ্ধান্তেই এই ঘোষণা আসবে।’তিনি আরও বলেন, ‘জুলাই ও আগস্টে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সবসময়ই ছিল, আছে এবং থাকবে।’মঙ্গলবার (০৫ জুলাই) সকালে টাঙ্গাইলের সখীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আহমেদ আযম খান বলেন, ‘বিএনপি গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন এখনও হয়নি। এই অবস্থা থেকে উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন, যার মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত অর্থে কাঙ্ক্ষিত সংস্কার আনতে সক্ষম হবে।’সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশ ও র‌্যালিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সখীপুর শহর মুখরিত হয়ে ওঠে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ Read more

লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের
লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে Read more

বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা
বাগমারার সেই প্রতারক সাজেদুরের বিরুদ্ধে এবার অপহরণ মামলা

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর Read more

ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন
ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন