রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) ও আব্দুল জলিল (৬৯)। মঙ্গলবার (০৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবার (০৪ আগস্ট) রাতে সূত্রাপুর ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বংশাল থানার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী গ্রেপ্তারকৃত তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক বা দুজনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। মামলার এজাহারে ভুক্তভোগী জানান, দেড় বছর আগে মো. রাশেদুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে রাশেদুজ্জামান ভুক্তভোগীকে তার বাসায় কাজের প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও ভুক্তভোগী পরে কাজে যোগ দেন। এক সময় রাশেদুজ্জামান তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। গত বছরের ৫ ফেব্রুয়ারি বংশালের সাতরওজা এলাকায় তার বাসায় জোরপূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এ ভিডিও ব্যবহার করে রাশেদুজ্জামান অন্য গ্রেপ্তারদের সঙ্গে ভুক্তভোগীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন এবং প্রতিটি ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ২০ হাজার টাকা দাবি করে গ্রেপ্তারকৃত রাশেদুজ্জামান। টাকা না দেওয়ায় ধর্ষণের ভিডিও ভুক্তভোগীর গ্রিস প্রবাসী বেয়াইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। থানা সূত্র জানায়, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (০৪ আগস্ট) রাত পৌনে ২টায় সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকায় মো. রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং রাত আনুমানিক সোয়া ২টায় কোতোয়ালি থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল Read more

সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির
সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান Read more

বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত
বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি জানার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন