জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল পেতে রাত ১০ থেকে ১১টা বাজতে পারে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, ‘আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’ভোট গণনা ও ফলাফল দিতে দেরি হওয়ার বিষয়ে কয়েকটি কারণ বলেন রাশিদুল আলম।তিনি বলেন, ‘আমাদের ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য প্রস্তুতি ছিল। কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) করার সিদ্ধান্ত হয়। রাশিদুল আলম বলছেন, এটা তো অবশ্যই স্বাভাবিক যে ম্যানুয়ালি হিসাব করলে একটু বেশি সময় লাগবে।’দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও দুটি হলে কিছুটা দেরি হয়েছিল। দু-একটি হলে মাঝপথে কিছুটা সময় স্থগিত ছিল। বিশেষ করে গতকাল দুটি বড় হলে, যেখানে ১ হাজারের বেশি ভোটার রয়েছেন, সেখানে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ খুব কম হয়েছিল। পরে বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে লাইনে অনেক ভোটার চলে আসেন। নিয়ম অনুযায়ী তাদের সবাইকে ভোট প্রদানের সুযোগ দেওয়ার কথা।এটি করতে গিয়ে ওই ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স আসতেই প্রায় সাড়ে ৯টা বেজে গিয়েছিল। নিয়ম অনুযায়ী সব কেন্দ্রের ব্যালট বাক্স না আসা পর্যন্ত ভোট গণনা শুরু হবে না। এ কারণে ভোট গণনা শুরু করতেই রাত ১০টা বেজে যায়। তিন নম্বর কারণ, যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানাশোনা ছিল না, তাই ভোট গণনার শুরুর দিকে অনেকটা ধীর গতিতে কাজ এগিয়েছে। পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে। চার. সিনেট ভবনের কক্ষে শুরুতে ৫টি টেবিলে (প্রতি টেবিলে একটি হলের) ভোট গণনা শুরু হয়। এই টেবিলগুলো সিসিটিভির পর্যবেক্ষণে ছিল। পরে আজকে সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। এসব টেবিলের পাশেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যাতে সবকিছু সবাই পর্যবেক্ষণ করতে পারে, রেকর্ড হয়।পাঁচ. আরো এক-দুইটি কারণের কথা বলেন রাশিদুল আলম। তিনি আরো বলেন, গতকাল রাতে অনেক হলের পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন। পোলিং এজেন্টদের সামনেই ব্যালট বাক্স খোলা ও সব হিসাব করা উচিত। আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। আমরাও সেই চেষ্টা করেছিলাম। কিন্তু এত সময় কিছু হলের পোলিং এজেন্ট উপস্থিত না থাকায় ভোট গণনায় দেরি হয়।বৃহম্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময়ে ছাত্র ইউনিয়নের (একাংশ) প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোটগ্রহণে অংশ নিয়েছেন।এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস Read more

মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট।  অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট চলছে। এছাড়া আছে বিগ ব্যাশ ও আইএল Read more

থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন