ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ভালুকা থানা থেকে মেসেজ দেওয়া হয় যে দুই সন্তান ও তাদের মাকে হত্যার পর নজরুল ইসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। পরে পুলিশ স্টেশনের চারদিক থেকে ঘিরে ফেলে।এ সময় নজরুল ইসলামের ছবি দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আসামি নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা ও দুই সন্তানকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।এর আগে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড পনাশাইল রোড এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫) এবং তাদের মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)।পুলিশ জানায়, ভালুকায় সপরিবারে বাসা ভাড়া থেকে রফিকুল ইসলাম একটি স্পিনিং কারখানায় চাকরি করেন। তাদের সঙ্গে থাকেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। ওইদিন সকালে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে দেখে গেটের দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তান গলা কাটা অবস্থায় পড়ে আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক
বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক

সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে। ঘড়ির কাঁটা তখন ৯.২৬ মিনিট। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে Read more

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

বুধবার সাধারণ ছুটিতে যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে
বুধবার সাধারণ ছুটিতে যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া, Read more

কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে Read more

পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

১৭ জুন: নামাজের সময়সূচি
১৭ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন