এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ, খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ, খুলনা সদরের হোম ইকোনোমিক্স কলেজ, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ, লাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ, বীরেন সিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ, সাতক্ষীরা সদরের ইসলামীয়া মহিলা কলেজ, আখড়াখোলা আদর্শ কলেজ, সাতক্ষীরা কমার্স কলেজ, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ, চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, কেশবপুর উপজেলার বুরুলী স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া সদরের আলহাজ্ব আব্দুল গণি কলেজ, ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল এন্ড কলেজ এবং নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলায়মান ইন্সটিটিউট।এর মধ্যে বিএন কলেজ থেকে ১১ জন, মডেল কলেজ খুলনা থেকে ১ জন, খুলনা হোম ইকোনোমিক্স কলেজ থেকে ১ জন, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন, তেরখাদা আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে ৮ জন, মাগুরার বুজরুক শ্রীকুণ্ডি কলেজ থেকে ৮ জন, লাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, মোহাম্মদপুর কানাইনগর টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ থেকে ৯ জন, মোহাম্মদপুর বীরেন সিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১১ জন, বাগেরহাটের মোড়েলগঞ্জ সিংজোর গোপালপুর কলেজ থেকে ১৮ জন, সাতক্ষীরা ইসলামীয়া মহিলা কলেজ থেকে ৯ জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে ৯ জন, সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২ জন, যশোরের বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন, চৌগাছা মারুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ থেকে ২৬ জন, অভয়নগর শ্রীধরপুর ইউনিয়ন কলেজ থেকে ৭ জন, কেশবপুর বুরুলি স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন, কুষ্টিয়ার আলহাজ আব্দুল গণি কলেজ থেকে ৪ জন, ঝিনাইদহের মুনুরিয়া স্কুল এন্ড কলেজ থেকে ১৫ জন এবং নড়াইলের লোহাগড়া মাকরাইল করিম খালেক সোলায়মান ইন্সটিটিউট থেকে ৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এসব পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।অন্যদিকে শতভাগ পাস করা কলেজগুলো হলো- ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। যশোর কেশবপুরের মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। সাতক্ষীরা আশাশুনির বুধহাটা মহিলা কলেজ থেকে ১ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে। খুলনা ফুলতলার মেলেটারী কলেজিয়েট স্কুল থেকে ৯৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। খুলনার খালিশপুরের নেভী আঙ্কোরেজ স্কুল এন্ড কলেজ থেকে ৫১ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৫ Read more

টাঙ্গাইলে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইলে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মিজানুর রহমান (৪৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (০২ Read more

এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে Read more

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন
নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন

ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।আগামীকাল (১ জানুয়ারি) Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ, পুলিশ বলছে চুরি
পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ, পুলিশ বলছে চুরি

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট করার কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন