ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানায়, রোববার সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। উপকূল থেকে ১২ জনকে জীবিত ও ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বেশির ভাগই ইথিওপিয়ার নাগরিক।আইওএম ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ প্রধান জানান, প্রায় ১৫৭ অভিবাসীকে বহনকারী নৌকাটি বিপজ্জনক একটি রুটে যাত্রা করছিল, যেটি সাধারণত মানব পাচারকারীরা ব্যবহার করে থাকে। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে কাজের সন্ধানে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন এখনও একটি প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত মানুষ এই রুটে নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছেন।ভবিষ্যতের উন্নত জীবনের প্রত্যাশায় উত্তর দিকে সৌদি আরবগামী অসংখ্য হতাশাগ্রস্ত অভিবাসীর জন্য ইয়েমেন একটি জনপ্রিয় ট্রানজিট দেশ।এপি জানায়, দক্ষিণের খানফার জেলায় ৫৪টি মৃতদেহ উপকূলে পাওয়া যায় এবং আরও ১৪টি মৃতদেহ আবিয়ান প্রাদেশিক রাজধানী জিনজিবারের একটি হাসপাতাল মর্গে নেওয়া হয়। আবিয়ান নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে এবং বহু মৃতদেহ উপকূলজুড়ে বিস্তৃত এলাকায় পাওয়া যাচ্ছে।আইওএমের একজন মুখপাত্র বলেন, সংস্থাটি এই মর্মান্তিক প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনা এমন একটি বাস্তবতা তুলে ধরে, যেখানে অভিবাসীরা চরম ঝুঁকিপূর্ণ যাত্রা করে, যা প্রায়ই কিছু লোভী পাচারকারীর মাধ্যমে পরিচালিত হয়; যারা হতাশা ও দুর্বলতাকে পুঁজি করে তাদের শিকার করে।এসোয়েভ বলেন, অভিবাসীদের পাচারকারীদের শিকার হওয়া ঠেকাতে আইনি সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি। মানুষ যেন আইনি পথে অভিবাসন করতে পারে এবং পাচারকারীদের ফাঁদে পড়ে এমন বিপজ্জনক যাত্রায় না নামে, সে জন্য সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।আইওএম আগে আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন পর্যন্ত যাত্রাপথকে সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক মিশ্র অভিবাসন রুটগুলোর একটি বলে উল্লেখ করেছিল।চলতি বছরের মার্চে ইয়েমেনের ধুবাব জেলায় দুটি নৌকা ১৮০ জনের বেশি অভিবাসী নিয়ে সমুদ্রে ডুবে যায়। সে সময় শুধু দুজন নাবিককে উদ্ধার করা হয় এবং বাকি সব যাত্রী নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হয়।আইওএমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অভিবাসন সেবাকেন্দ্রে পৌঁছানো অভিবাসীরা জানিয়েছেন, পাচারকারীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ায় নৌকা পাঠাচ্ছে, যাতে তারা নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক অভিবাসী এখনও এই যাত্রা অব্যাহত রেখেছেন। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার প্রায় ২ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
পদ্মার প্রায় ২ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ইলিশ মাছ। মাছটির ওজন ১ কেজি ৯৬০ গ্রাম, যা Read more

আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান
আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তিন দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে Read more

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক
যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম Read more

স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ
স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ

ফুলগুলো সব পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই, বাচ্চাগুলো পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই প্রভৃতি স্লোগানে মাইলস্টোন স্কুল অ্যান্ড Read more

সংসদ নির্বাচন প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়
সংসদ নির্বাচন প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি সংসদীয় এলাকায় কোনো একজন প্রার্থী নির্দিষ্ট সংখ্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন