মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে সমুদয় ইয়াবাসহ ওই কারবারীদের গ্রেফতার করা হয়।এরা হচ্ছে মো. নাহিদ সরদার (৩৩) ও অমিত হাসান (২৭)। গ্রেফতার নাহিদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এবং অমিতের বাড়ি একই উপজেলার চর গজারিয়া গ্রামে।র‍্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক মো. মশিহুর রহমান সোহেল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি টিম ওই রাত ১০ টার দিকে লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক চক্রের দুই সদস্যকে আটক করা হলে তাদের কাছে সমুদয় ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।র‍্যাবের ওই কর্মকর্তা দাবি করেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে জনসম্মুখে Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ
এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ

কালের স্রোতে হারিয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের জমিদার অন্মিকা চরন গুহ, কেদারনাথ বসু ও অন্যদা বসুর সকল ঐতিহাসিক Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন