রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি।’তিনি আরও জানান, ‘আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খামারবাড়ি খেজুরবাগান এলাকায়, শেরে বাংলানগর থানাধীন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে। কে বা কারা ককটেলটি রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আলামত সংগ্রহ করেছে।’পুলিশ জানিয়েছে, দুটি ককটেলই ছিল হলুদ টেপে মোড়ানো। বিস্ফোরণস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। যা অতীতের সব রেকর্ড Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

ভাড়া বৃদ্ধির দাবীতে গেল ৩ দিন ধরে ভোলা-বরিশাল ও ভোলা-লাহারহাট নৌ-রুটে চলাচল করা স্পিডবোট চালকরা ধর্মঘট পালন করছেন। এতে ভোগান্তিতে Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের

ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সা শুল্কও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন