দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন। দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু হয় রোববার (৩ আগস্ট), যা আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ। এই মহড়াকে চীনের আধিপত্যের দাবির প্রেক্ষিতে নতুন কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকেই নিজেদের বলে দাবি করে, যা ভারতের পাশাপাশি ফিলিপাইনের সঙ্গেও তাদের বিরোধ তৈরি করেছে। ফিলিপাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল রোমিও ব্রাউনর জুনিয়র সোমবার জানান, এই যৌথ নৌ মহড়া ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে।তিনি বলেন, “আমরা কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হইনি, তবে কিছু বাহিনী আমাদের ছায়ার মতো অনুসরণ করেছে, যেটা আমরা আগেই অনুমান করেছিলাম।” যদিও তিনি চীনের নাম উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, চীনের নৌবাহিনী ও কোস্টগার্ড দূর থেকে নজরদারি চালিয়েছে।ভারতীয় নৌবাহিনীর যে জাহাজগুলো মহড়ায় অংশ নিয়েছে তাদের মধ্যে আছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, ট্যাঙ্কার আইএনএস শক্তি এবং কর্ভেট আইএনএস কিলতান। অন্যদিকে ফিলিপাইন দুটি ফ্রিগেট মোতায়েন করেছে, বিআরপি মিগুয়েল মালভার এবং বিআরপি জোসে রিজাল।এই নৌ মহড়ার সময়ই ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রওনা হয়েছেন। যাত্রার আগে তিনি জানান, এই সফরে তার মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা, প্রতিরক্ষা, ওষুধ ও কৃষি খাতে সম্পর্ক আরও গভীর করা।ফিলিপাইনের সেনাপ্রধান ব্রাউনর আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আরও যৌথ মহড়া আয়োজন করা যাবে।মহড়ার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আঞ্চলিক ও সামুদ্রিক বিরোধ কেবল সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সমাধান হওয়া উচিত, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনুচিত।” একই দিন চীনের দক্ষিণ থিয়েটার কমান্ড জানায়, রোববার ও সোমবার তারা দক্ষিণ চীন সাগরে নিজস্ব “রুটিন টহল” পরিচালনা করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম
দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার সাতমাইলে অনুষ্ঠিত হচ্ছে। পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও Read more

নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার Read more

বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী
বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ Read more

সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া
সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক Read more

শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া Read more

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল শনিবার (২৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন