চট্টগ্রাম নগরে ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা উল্টে যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে নালার ভেতরে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিক ছুটে আসেন আশপাশে থাকা লোকজন। তারা দ্রুত উদ্ধার করেন তরুণীকে। বৃষ্টি না থাকায় নালায় পানি কম ছিল। তাই অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। চট্টগ্রাম নগরের মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে সোমবার বেলা পৌনে তিনটায়। নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই তরুণীর পরিচয় এবং বর্তমানে কী অবস্থায় আছেন, তা পাওয়া যায়নি।ভিডিওতে দেখা যায়, নালার ওপর যে স্ল্যাব রাখা হয়েছে, তা কংক্রিটের। এ রকম তিনটি স্ল্যাব ছিল। হেঁটে আসার সময় তিনটির মধ্যে একটিতে পা দেন ওই তরুণী। তা সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতেই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের বিপণিবিতান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত ছুটে এসে ওই তরুণীকে উদ্ধার করেন। এরপর তরুণী হেঁটে বিপণিবিতানে প্রবেশ করেন। তাকে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নালার ওপর স্ল্যাব ছিল। মানুষ হাঁটতে গিয়ে স্ল্যাবের এক পাশ সরে গেছে। ফলে ওই নারী স্ল্যাবসহ পড়ে আহত হয়েছেন। কারো নজরে পড়ার সঙ্গে সঙ্গে স্ল্যাবটি ভালোভাবে বসিয়ে দিলে এই দুর্ঘটনা হতো না। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই নালাটি সুরক্ষিত করার ব্যবস্থা নিয়েছি।’ উল্লেখ্য, গত এক দশকে চট্টগ্রামে নগরের খাল-নালায় পড়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে দুই শিশু নিহত হয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী

রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য একটি Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত

ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন