সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১১ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের।চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ২২ হাজার ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৬ জনের, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৭ জন নারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে Read more

সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় Read more

রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে Read more

মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কোরআন পড়ছিলেন খামেনি
মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কোরআন পড়ছিলেন খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের প্রায় চার সপ্তাহ পর তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি Read more

প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান
প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন