চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।সোমবার (১৪ জুলাই) রাত পৌনে নয়টার দিকে কুমিরা স্টেশনে এই ঘটনা ঘটে। কিন্তু গাছটি পড়ার একটু আগেই চট্টলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কুমিরা স্টেশন অতিক্রম করছিল। একটা সময় গাছ পড়ার বিষয়ে জানার সাথে সাথে ট্রেনটিকে সংকেত দিয়ে দাঁড় করিয়ে ফেলা হয়। যার কারণে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।স্থানীয়রা জানায়, গাছটি ছিল রেললাইন সংলগ্ন। বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় গাছটি উপড়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে রেললাইন থেকে সরানো হয়।রেললাইনের ওপর গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আশরাফ সিদ্দিক বলেন, গাছটি দীর্ঘদিন ধরে রেললাইনের দিকে হেলে ছিল। কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছের শিকড়ের চারপাশের মাটিগুলো নরম হয়ে যাওয়াতে গাছটি উপড়ে পড়ে। কিন্তু গাছটি পড়ার স্থান থেকে কিছুদূরে ছিল চট্টলা এক্সপ্রেসের যাত্রীবাহী ট্রেন। স্টেশন মাস্টারের দূরদর্শিতার কারণে দ্রুত ট্রেনটিকে থামানো হয়। যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। প্রায় দশটার দিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি রেললাইন থেকে কেটে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বনশ্রীতে বহুতল ভবনে আগুন
বনশ্রীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনশ্রীর সি ব্লকে একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।মঙ্গলবার (১৫ জুলাই) Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২
ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় Read more

গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত
গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা Read more

এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে: পরিকল্পনা উপদেষ্টা
এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে: পরিকল্পনা উপদেষ্টা

২০২৫-২৬ অর্থ বছরের যে বাজেট আসছে, এটা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। বাজেটের ছোট হলেও এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে পরিকল্পনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন