টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা নামে এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া বটি দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিলফামারী সদর উপজেলার মাছপাড়া কলনি গ্রামের কদম আলীর মেয়ে কবিতা (২২)। অভিযুক্ত একই উপজেলার সিদ্ধিরবাড়ি মাজাভাঙা গ্রামের আলিমুদ্দিনের ছেলে সুজন মিয়া (৩০)। তারা গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় মোসা মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, কবিতা ও সুজন দম্পতি সোহাগপুর এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করত। কবিতা হামিম গ্রæপের এক্সফ্লোর গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে চাকরি করতেন এবং তার স্বামী সুজন মিয়া অটোরিকশার মিস্ত্রি। বৃহস্পতিবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুজন বটি দিয়ে কুপিয়ে জবাই করে স্ত্রী কবিতাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা কদম আলী মির্জাপুর থানায় মামলা করেছেন।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় Read more

৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট
৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট

দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ Read more

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব
ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন