বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গামিনী ডি সিলভা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একমাত্র কিউরেটরও তিনি। তবে গেল কয়েক বছর ধরে স্লো উইকেট বানানো নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন এই লঙ্কান। সম্প্রতি গামিনীর সঙ্গে চুক্তি নবায়নও করেছে বিসিবি। তবুও তার বিকল্প খোঁজার মিশনে নেমেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’এদিকে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশ তাদের নিজেদের সবগুলো ম্যাচ খেলবে আবুধাবিতে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে মিরপুরের উইকেট তৈরি করতে চাইছে বিসিবি। ফাহিম বলেন, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা করতে পারি।’সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চান জানিয়ে ফাহিম আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইবো। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়।’তিনি আরও বলেন, ‘আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইবো অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের

হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট সেবা Read more

জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার
জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের
মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার বিষয়ে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। এসময় তিনি  চলতি মাসের Read more

কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা
কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন