ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের মাইলফলকের ম্যাচ তার জন্য স্মরণীয় হয়ে থাকল। ৩-০ গোলে লিভারপুলকে পঞ্চম হারের হতাশায় ভাসাল ম্যানচেস্টার ক্লাব।গতকাল রবিবার দুই পুরানো প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবার গোল পেয়েছেন আর্লিং হালান্ড। ৯৯তম প্রিমিয়ার লিগ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। অথচ এটি হতে পারতো তার শততম গোল। খেলার শুরুতে একটি পেনাল্টি মিস করেন তিনি।লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক সমতা ফেরালেও তা বিতর্কিতভাবে বাতিল হয়। এছাড়া বাকি সময়ে চ্যাম্পিয়নদের চেয়ে সবদিক থেকে এগিয়ে ছিল ম্যানসিটি। বিরতির আগে নিকো গঞ্জালেসের গায়ে লেগে বল জালে জড়ায়। তারপর ক্লাবের হয়ে শততম ম্যাচে লিভারপুল রাইট ব্যাক কনর ব্রাডলিকে ফাঁকি দিয়ে চমৎকার গোল করেন জেরেমি ডকু।এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে সিটি টেবিলের দ্বিতীয় স্থানে ফিরল। শীর্ষে থাকা আর্সেনালের (২৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন চারে। লিভারপুল নেমে গেছে আটে।আর্নে স্লটের দল সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছিল অ্যাস্টন ভিলা ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে। কিন্তু ছয় লিগ ম্যাচে পঞ্চম হার গানারদের সঙ্গে তাদের দূরত্ব বাড়ল ৮ পয়েন্টে।আর্সেনাল শনিবার পয়েন্ট হারালে সিটি ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিল। তারা সফল হলেও লিভারপুল দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল।নবম মিনিটে ম্যানসিটি দারুণ এক সুযোগ তৈরি করে। ডকু দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলেও লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলির পায়ের আলতো স্পর্শে পড়ে যান। প্রথমে পেনাল্টি না দিলেও রেফারি ক্রিস কাভানাগ ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান।এদিকে লিভারপুলকে ক্ষুব্ধ করে দেওয়া ওই পেনাল্টি থেকে এগিয়ে যেতে ব্যর্থ হয় ম্যানসিটি। হালান্ডের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মামারদাশভিলি।২৯তম মিনিটে ম্যাথিউস নুনেসের ক্রসে লাফিয়ে দুর্দান্ত হেডে গোলমুখ খোলেন হালান্ড। লিভারপুল সমতা ফিরিয়েছিল, কিন্তু অ্যান্ড্রু রবার্টসন অফসাইডে থাকায় ফন ডাইকের লক্ষ্যভেদী হেড বৃথা যায়।রেডদের হতাশা আরো বাড়ে প্রথমার্ধের স্টপেজ টাইমে। গঞ্জালেসের লম্বা শট ফন ডাইকের গায়ে লেগে দিক বদলে মামারদাশভিলিকে পরাস্ত করে।বিরতির পর লিভারপুল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। ব্রাডলির ক্রসে তো গঞ্জালেস নিজের জালেই বল জড়াতে বসেছিলেন। ব্রাডলির ভাসানো বলে কডি গাকপো বেশ কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি।ম্যানসিটি ম্যাচ একেবারে হাতের মুঠোয় নেয় ডকুর গোলে। নিকো ও’রিলির পাসে বাঁকানো শটে ৬৩ মিনিটে জানুয়ারির পর প্রথম লিগ গোল করেন ডকু।লিভারপুল সান্ত্বনার গোল থেকে বঞ্চিত হয়। ডমিনিক সোবোসলাইয়ের শট ফিরিয়ে দেন জিয়ানলুইজি দোনারুম্মা, পরে মোহাম্মদ সালাহ গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন।প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চেলসি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে দুইয়ে উঠে গেছে। ৩-০ গোলে ঘরের মাঠে জিতে ২০ পয়েন্ট তাদের।অ্যাস্টন ভিলা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এএফসি বোর্নমাউথকে। ব্রেন্টফোর্ড ৩-১ গোলে জিতেছে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। একই ব্যবধানে নটিংহ্যাম ফরেস্ট হারিয়েছে লিডস ইউনাইটেডকে। গোলশূন্য ড্র হয়েছে ক্রিস্টাল প্যালেস ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের ম্যাচ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে বিয়ে, সকালে টাকা ও স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও
রাতে বিয়ে, সকালে টাকা ও স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

লালমনিরহাটে রাতে বিয়ে করে সকাল হতেই স্বামীর বাড়ির নগদ টাকা স্বর্ণালংকার চুরি করে পালিয়েছেন নববধূ ও তার খালাত বোন। এ ঘটনায় Read more

গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চালকিডাঙ্গা Read more

শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ

গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য Read more

ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান
এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন