যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (০৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি আর এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এসব বিষয়ে তিনি বলেন, বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান তিনি।সালাহউদ্দিন আরও বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে।মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত এখনও বিএনপি পায়নি বলেও মন্তব্য করেন এই নেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন
রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে এই Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!
টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!

কিশোরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে অসাধু Read more

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন