জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ সফল ও সার্থক করায় নেতাকর্মীদের ধন্যবাদ এবং সাময়িক ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি। রবিবার (৩ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়, সমাবেশে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় সংসদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনারা আবারও প্রমাণ করেছেন, তৃণমূলই ছাত্রদলের চালিকাশক্তি, তৃণমূলই এই সংগঠনের প্রাণ।নেতারা বলেন, তৃণমূলের আত্মত্যাগ, আন্তরিকতা, সক্রিয়তা ও আদর্শের প্রতি নিবেদনের ওপরেই ছাত্রদলের চার দশকেরও বেশি সময় ধরে স্বমহিমায় শক্তিশালী পথচলা অব্যাহত আছে।এছাড়া ওই বিবৃতিতে সাময়িক ভোগান্তি সৃষ্টির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা। ছাত্রদল নেতারা বলেন, নগরবাসীর ভোগান্তি সম্পর্কেও আমরা অবগত। ইতোপূর্বেও সম্ভাব্য জনভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলাম। আবারও তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে কর্মদিবসের জনভোগান্তির বিষয় সম্পর্কে অধিকতর সচেতন থাকার চেষ্টা করব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক
শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য চেয়েছে Read more

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার Read more

আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ
আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

নিষিদ্ধ ঘোষিত ‘আওয়ামী লীগ’-এর নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। Read more

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে ৩ মাসের কোলের কন্যা সন্তান বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীন (৩০) কে আটক করেছে লোহাগাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন