দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও এ অঞ্চলে দেখা নেই বৃষ্টির। অতিরিক্ত তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে শুকিয়ে আছে আমন ধানের জমিগুলো। এমন অবস্থায় আমন চাষিরা পানির অভাবে দোলার জমিগুলোতে হালচাষ করতে না পারায় চরম আশঙ্কা দেখা দিয়েছে। খরায় পতিত জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন চাষে সময় মতো জমিতে হালচাষ দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকেরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেসব জমিতে পানি ছিল, বৃষ্টি না হওয়ায় সেসব জমিগুলো এখন ফেটে চৌচির হয়ে গেছে। খাঁ খাঁ করছে মাঠের পর মাঠ। দিনের প্রখর রোদে মাটি শুকিয়ে ফেটে গেছে। কিছু নিচু এলাকায় সেচ এবং শ্যালো মেশিনের পানি দিয়ে কিছু জমিতে ধান রোপণ শুরু করেছে কৃষকরা।উপজেলার কুরুষাফেরুষা এলাকার কৃষক আবুল কাসেম ও শৈলান চন্দ্র রায় জানান, খরায় মাঠ পুড়ে চৌচির হয়ে গেছে। এখনো জমিতে হাল দেওয়া যায়নি। বৃষ্টি হলে এত দিন জমি তৈরি করা হতো। সময়মতো রোপা আমনের চারা রোপণ করা সম্ভব হতো। ভাঙ্গামোড় এলাকার কৃষক কার্তিক চন্দ্র সরকার ও কাশিপুর এলাকার আব্দুল বাতেন বলেন, অনাবৃষ্টির কারণে আমন চাষের আবাদ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। পানির অভাবে জমিগুলোতে হালচাষ করা সম্ভব হয়নি। আমন ধানের চাষাবাদ করার আগেই জমিগুলো হালচাষ করে কমপক্ষে ১৫ দিন রাখতে হয়। কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় সেটা সম্ভব হয়নি। এদিকে বীজও উপযোগী হয়ে উঠেছে। দুই এক দিনের মধ্যে ভারি বৃষ্টিপাত না হলে জমিগুলো সম্পূরক করতে সেচ অথবা শ্যালো মেশিন দিয়ে আমন ধানের চারা রোপণের জন্য প্রস্তুত করতে হবে।গজেরকুটি এলাকার কৃষক সুবল চন্দ্র রায় ও বালাতাড়ি গ্রামের কৃষক শংকর পাল বলেন, এ দেখতে আষাঢ় মাস শেষের দিকে। ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। তবে আষাঢ় মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা, সে পরিমাণ বৃষ্টিপাত হয়নি। ফলে আমাদের আমন ধানের জমিগুলো হালচাষ করা হয়নি। আমাদের আমন ধানের বীজ তলা সেচ ও শ্যালো মেশিনে পানি দিয়ে বপন করা হয়েছে। ইতোমধ্যে বীজতলা গুলো রোপণের উপযোগী হয়ে উঠেছে। গত ২-৩ দিন থেকে আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকার পর সামান্য এক ঝলক বৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টিপাত না হওয়ায় আমনের জমিগুলো বাচড়া পড়ে আছে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হয়, তাহলে শ্যালো মেশিন ও সেচের পানি দিয়ে জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে হবে। তবে সেক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যাবে।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কয়েক দিন থেকে আকাশ মেঘচ্ছন্ন কিন্তু বৃষ্টি নেই। মঙ্গলবার সকাল থেকে প্রখর রোদ। বিকালে আবার আকাশে মেঘচ্ছন্ন দেখা গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এ অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ ও ১৪ জুলাই পর্যন্ত এ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কোনো ধরণের সম্ভাবনা নেই।উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন বলেন, প্রচণ্ড খরার কারণে কৃষকেরা জমিতে হালচাষ দিতে পারছেন না। তবে এ বছর আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় সেচ ও শ্যালো মেশিন এবং কিছু কিছু দোলায় পানি থাকায় ৭ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ শুরু হয়েছে। এখনো আমন ধানের চাষাবাদের যথেষ্ট সময় আছে এবং কৃষি বিভাগ আশা করছে আগামী কয়েক দিনের মধ্যে এ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত শুরু হলেই রোপা আমন চাষাবাদ ব্যাপক পরিমাণে শুরু হবে। এরপরও যদি অঞ্চলে বৃষ্টিপাত না হয়, সেক্ষেত্রে কৃষি বিভাগ সঠিক সময়ে সেচ ও শ্যালো মেশিন দিয়ে রোপা আমন ধান রোপণের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ৫০০ টাকার জন্য প্রায় এক ঘন্টা আটকে থেকে Read more

প্রবাসীকে ‘গাধা’ বলে কটুক্তি করা সেই এসিল্যান্ডকে বদলি, আছে অভিযোগের পাহাড়
প্রবাসীকে ‘গাধা’ বলে কটুক্তি করা সেই এসিল্যান্ডকে বদলি, আছে অভিযোগের পাহাড়

অবশেষে নানা বিতর্ক মাথায় নিয়ে ফেনী সদর উপজেলা ভূমি অফিসে বদলি হয়েছেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন।রবিবার (৩ Read more

বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের একটি বসতভিটায় মাটি খননের সময় হঠাৎ করেই উন্মোচিত হলো লাল ইটের প্রাচীন দেয়াল। মাটির Read more

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত Read more

এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ আগস্ট)। এই এক Read more

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন