কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৩ দিনেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা।রবিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে মানিকখালী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, আব্দুল আল রোমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, মসূয়া ছাত্রদল কর্মী নিরব আহমেদ ও স্থানীয় শাহীন মিয়া প্রমূখ।বক্তাগণ আশিক খাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, স্কুল কলেজের কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের অপরাজনীতির যে সংস্কৃতি তা জুলাই অভ্যুত্থানের পর কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মাফিয়া রাজনীতিবীদরা পদস্থ হলে শিক্ষার মানোন্নয়নতো হবেই না, বরং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।হত্যাকাণ্ড ঘটার এতোদিন পেরিয়ে গেলেও মাত্র দুজন আসামী ধরেছে পুলিশ উল্লেখ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। তাছাড়া বিএনপির যে সকল কর্মী এই ঘটনার সাথে জড়িত তাদের শুধু অব্যাহতি না দিয়ে বহিষ্কারের দাবি করেন তারা।উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোর্ড কর্তৃক প্রেরিত তদন্ত কাজ চলাকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবকের পক্ষের একদল উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আশিক খাঁকে কুপিয়ে হত্যা করে।এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য মো. রঞ্জন খাঁসহ অন্তত দশ জন জখম হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (বরগুনা):- বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের Read more

‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন