গাজায় যুদ্ধ শেষ করতে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪ জন ডেমোক্র্যাট সদস্য। শুক্রবার (০১ আগস্ট) তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠায়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিকস, রোজা ডেলাউরো, জিম হাইমস এবং জেমি রাসকিন ‘গভীর জরুরিতা এবং নৈতিক দায়িত্ববোধ’ নিয়ে ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।চিঠিতে আইনপ্রণেতারা লিখেন, ‘গাজায় চলমান যুদ্ধ গভীর মানবিক সংকট, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জড়িত সকলের জন্য বিপজ্জনক ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। আমরা আপনাকে এই সংঘাতের একটি তাৎক্ষণিক, ন্যায্য এবং টেকসই অবসান ঘটাতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’চিঠিতে লিখা হয়, ‘গাজায় ইসরাইলের যুদ্ধের প্রাথমিক সামরিক লক্ষ্যগুলো অনেক আগেই অর্জিত হয়েছে  যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং মানবিক বিপর্যয় বৃদ্ধির হুমকি নয়; বরং ইসরাইলি ও ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করবে।’এতে আরও লিখা হয়, ‘এখন সময় এসেছে আপনার সকল প্রাসঙ্গিক পক্ষ – ইসরাইল, ফিলিস্তিনি নেতারা, আঞ্চলিক অংশীদারদের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ দূত স্টিভ উইটকফ – কে বিলম্ব না করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার।’আইপ্রণেতারা ট্রাম্পকে স্থায়ী যুদ্ধবিরতিকে তার কূটনৈতিক প্রচেষ্টার ‘প্রধান লক্ষ্য’ করার আহ্বান জানিয়েছেন।তারা আরও লিখেন, ‘হামাস ছাড়াই গাজাকে ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে হবে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করতে হবে।’উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’

ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো Read more

নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম
নিয়মিত অফিসে উপস্থিত  থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল হালিমের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে Read more

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক Read more

কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান
কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মাঠ মাতাতে চলেছেন। ১০ ওভারের এই সংক্ষিপ্ত সংস্করণের Read more

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?
কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?

পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন