শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। যেখানে এনসিপির পক্ষ থেকে রূপরেখা এবং কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সারাদেশে জুলাই পদযাত্রার সমাপ্তিও ঘোষণা করতে যাচ্ছে এনসিপি।আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। ঠিক এক বছর আগে একই জায়গা থেকে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির আহ্বায়ক।ইশতেহারে যে বিষয়গুলো থাকতে পারে তার মূল বিষয় হলো বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। এই তিনটি হলো তাদের প্রধান প্রত্যাশা। যদিও পুরো জুলাই মাসজুড়ে সারাদেশে এনসিপির যে পদযাত্রা হয়েছে, সেখানে তারা এসব বিষয়ের কথাই বলে এসেছেন।বিচারের ক্ষেত্রে, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি। জুলাই গণহত্যার যেসব মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে, সেসবের রায় এবং এই সরকারের সময়েই রায় কার্যকর দেখতে চান তারা।আর সংস্কারের যে বিষয়টি রয়েছে, ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে, তার আইনগত ভিত্তি চান তারা। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন চাইবে এনসিপি। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে না দিয়ে বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত করতে হবে, এমন দাবি তাদের। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করার বিষয়ের মতো বেশ কিছু প্রস্তাবনা আসতে পারে আজকের সমাবেশ থেকে।প্রস্তাবনায় আরও একটি বিষয় থাকতে পারে- তরুণরা যেই চেতনা থেকে জুলাই অভ্যুত্থান করেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, এনসিপির মতে, তাদের সেই আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারেনি। এই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করবেন এবং পরবর্তী বাংলাদেশে এসবের আইনি ভিত্তি চাইবেন তারা।তবে শুরুতে যে বিষয়টি ছিল, তা হলো জুলাই ঘোষণাপত্রের ঘোষণা নিজ থেকেই করতে চেয়েছিল এনসিপি। তবে সরকার যেহেতু ৫ আগস্ট বিকেল ৫টায় এটি প্রকাশের ঘোষণা দিয়েছেন, তাই এই সমাবেশের নাম দেয়া হয়েছে নতুন বাংলাদেশের ইশতেহার। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই Read more

সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম
সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম

রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও আজ বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহের নান্দাইলে অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই আগাছা থাকায় চাষিরা সেগুলোকে সরিয়ে Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন