ময়মনসিংহের নান্দাইলে অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই আগাছা থাকায় চাষিরা সেগুলোকে সরিয়ে ফেলতে হিমশিম খাচ্ছেন। ফলে রোপা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।অনাবাদি জমিতে আগাছাগুলো দেখতে ফসলের মতো মনে হয়। বর্তমান সময়ে কৃষিশ্রমিক সংকট ও শ্রমিকের পারিশ্রমিক বেশি হওয়ায় তারা খেতের আগাছা ও ঘাস দমন করতে পারছেন না। তবে কেউ কেউ আগাছা নিজেরাই পরিষ্কার করছেন। অনেকেই ঘাস মরার ঔষধও প্রয়োগ করছেন।সরেজমিন রাজাপুর, কয়ারপুর, খারুয়া ও বীরকামট খালী গ্রাম ঘুরে দেখা যায়, প্রতিটি অনাবাদি জমি আগাছায় ছেয়ে গেছে। ছোটবড় ঘাস ও আগাছায় পুরো মাঠ একাকার হয়ে আছে।স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো ফসল কাটার পর অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। ছোটবড় ঘাস ও আগাছায় পুরো মাঠ একাকার হয়ে আছে।কয়ারপুর গ্রামের কৃষক শহীদ উল্লাহ, রফিক উদ্দিন, আবুল কাশেম, সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের অনাবাদী জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস হয়েছে। এখন আগাছা পরিষ্কার করা নিয়ে খুব চিন্তায় আছি। কিভাবে খেতের ঘাস পরিষ্কার করব?’বীরকামট খালী গ্রামের কৃষক মোসলেম উদ্দিন, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন বলেন, ‘বোরো ধান কাটার পর পতিত জমি ঘাস ও আগাছায় ভরে গেছে। ফলে জমি চাষাবাদ ও আমন রোপনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কৃষকদের।’রোপা আমন চাষাবাদ করতে কিছু কৃষক ইতিমধ্যে ট্রাক্টর মেশিন দিয়ে খেত হালচাষ শুরু করেছেন। চাষের পর খেত থেকে ঘাস ও আগাছা পরিষ্কার করছেন। অনেক কৃষক ঘাস মরার ঔষধও প্রয়োগ করছেন।নান্দাইল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, ‘বোরো ফসল কাটার পর অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমি প্রস্তুত করার পূর্বে কৃষক যদি আগাছানাশক ঔষধ স্প্রে করে নেয় এবং ৫ থেকে ৭ দিন পরে রোপা আমন লাগায় তবে আগাছা আর থাকবে না।’তিনি জানান, এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি Read more

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ
চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন Read more

চাকরি ছেড়ে চীনের তরুণী চলে এলেন হিরো আলমের কাছে!
চাকরি ছেড়ে চীনের তরুণী চলে এলেন হিরো আলমের কাছে!

চীনের চাকরি ছেড়ে দেশে চলে এসেছেন, দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ। কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস "সামান্য ক্ষতিগ্রস্ত" হয়েছে।মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন