কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনেরও মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলিশ বক্সের সামনে মাঠ থেকে বাড়ি আসার পথে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন চাঁদগ্রামের হাবিল সরদারের ছেলে বিপ্লব সরদার (৩০) ও তার স্ত্রী জোসনা খাতুন (৫৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদগ্রাম মাঠে যান। মাঠে আমন ধানের চাষ সেরে পাওয়ার টিলার নিয়ে বিকেলে বাড়িতে আসছিলেন। বাড়িতে পৌঁছালে তাদের মুরগির ফার্মের তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়।এ সময় বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন ছুটে আসেন। তিনি ছেলেকে বাঁচাতে গেলে দুজনেরই মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, নিজেদের মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু

চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ Read more

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ট্রাম্প
ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে সেখানে আর কোনও নির্বাচন হচ্ছে না— এমন ঘোষণা দিয়েছেন Read more

আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার Read more

নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে Read more

যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ
যশোরে হাসপাতালের ময়লার ঝুড়িতে নবজাতকের মরদেহ

যশোরে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি Read more

সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবে একটি ফ্ল্যাটে আপন দুই ভাই খুন হয়েছেন। বুধবার (২১ মে) দেশটির দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন