সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকার বেশি।শনিবার (২ আগস্ট) ভোর রাতে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত থেকে এসব গরু আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়।বিজিবি সূত্রে জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।অপর দিকে, জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ১৪টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা।সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্য বা মূল্যায়ন ব্রিটিশ সরকারের কাছে নেই। আজ সোমবার সাংবাদিকদের Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু
ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন