বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্য এ জাতির। এটা আমাদের জন্য কষ্টের। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার চাঁদখালি এ রব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। কিছুসংখ্যক জুলাইযোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদের ব্যথিত করে, আহত করে। তাহলে স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে।’বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাকে হত্যা করেছে, ছাত্র-জনতাকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গেছে। কিন্তু সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারবো না একটি বছরের মাথায়? এটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।’রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।’হাসিনার বিচার নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনার দৃশ্যমান বিচার এখনো হয়নি। হাসিনার নির্দেশে গুম-খুন করা হয়েছে। তার নির্দেশেই দেশের হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। হাসিনাকে ক্ষমা করার সুযোগ নেই। যদি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ব্যবস্থা করতে না পারে, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, আগামী দিনে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দেবে বিএনপি। হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।’লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। ‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এই অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে Read more

নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ
নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ Read more

হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০
মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ৩ নারীসহ ১০ Read more

‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন