বরগুনার আমতলী পৌরসভার শ্মশানঘাট এলাকায় একটি স-মিলে অভিযান চালিয়ে জুয়া খেলাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।  শুক্রবার (১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আমতলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, শ্মশানঘাট এলাকার অমল পালের মালিকানাধীন একটি স-মিলে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে রাজীব মৃধা, বিমল ও আমির হোসেন তালুকদারকে জুয়া খেলার সময় আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন জুয়ার আসর থেকে পালিয়ে যায়।অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়।এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সময়ের কন্ঠস্বর’কে বলেন, ‘জুয়া সমাজ ও পরিবারে নেতিবাচক প্রভাব ফেলে। এমন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’এলাকায় জুয়া এবং মাদকবিরোধী কার্যক্রমে সচেতনতা ও অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা
জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ Read more

একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ

বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়শ পাওয়া যায়। অতি পরিচিত সবজিটি অনেকে ভেন্ডি বা ভিন্ডি বলেও চেনেন। ঢ্যাঁড়শ বা ভেন্ডি যে Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’

অনলাইন জুয়া খেলে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক আল আমিন পেশায় পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক Read more

সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন