সিলেটের গোলাপগঞ্জের রানাপিং নামক স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর টহলদল। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ ছয়জনকে আটক করা হয়েছে।শুক্রবার (১ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড লিঃ আর্মি ক্যাম্পের অফিসার লেফটেন্যান্ট জাকারিয়া মাসুদের নেতৃত্বে সেনা টহলদল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন রানাপিং এলাকার তোয়াব আলীর ছেলে রানা মিয়া (৪৫), রানা মিয়ার ছেলে রকি আহমদ (২১), তানজিনা জান্নাত (২৩), মোঃ শাহী আহমদ (১৭), সইন উদ্দিনের ছেলে মোঃ লিমন (১৮) এবং লিটন চন্দ্রের ছেলে টিটন চন্দ্র।সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৪০ বোতল বিদেশি মদ (অফিসার্স চয়েস), ১০০ পিস ইয়াবা, ২টি কাঁচি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ৬৬ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ ও আটকদের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির

ইসরাইলের আগ্রাসনে মুখে ভয় না পেয়ে অটল থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

পবিত্র শবেমেরাজ আজ
পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ Read more

ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪
ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪

ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর তেহেরান টাইমস  ইরানের Read more

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য

মেডিকেল রিপ্রেজেনটেটিভের আধিপত্য আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ও হাসপাতালটির সেবা খাতের অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দৌরাত্ম্যের মধ্যে দিয়ে চলছে Read more

ফুলপুরে ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান
ফুলপুরে ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মালিঝি নদীভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিনিয়ত নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন