ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।’ প্রায় ৫০ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, ‘এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’তবে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে’ মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিবিসি তার ৬ জানুয়ারি ২০২১-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘তারা (বিবিসি) আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে।এরইমধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। স্বীকার করেছে, এভাবে সম্পাদনার ফলে একটি ‘ভুল ধারণা’ তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে, ট্রাম্প সরাসরি ‘সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন’। তবে, ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদমাধ্যমটি। দাবি, মানহানির কোনো ভিত্তি নেই।গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসি’কে বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর
সীতাকুণ্ডে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষধর সাপের ছোবলে গোপা ঘোষ নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব Read more

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি
আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ Read more

ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ

শহুরে জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প Read more

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’
ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ Read more

জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান
জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন