ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে যুক্তরাজ্যের জরুরি মেডিকেল টিম।  শনিবার (০৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।৯ সদস্যের এই মেডিকেল টিমে অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ রয়েছেন।ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী তিন সপ্তাহ ধরে তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন। তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সেবা দেবেন।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে যুক্তরাজ্য সংহতি প্রকাশ এবং তাদের সহায়তা করতে চায়। আমি নিশ্চিত যে যুক্তরাজ্যের মেডিকেল টিমের বিশেষায়িত চিকিৎসা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুলে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হয়। ইতোমধ্যেই চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে আহতদের চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম ঢাকায় এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু Read more

জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন
জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ, রাত গভীর হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের চোখে নেই ক্লান্তির ছাপ। কারণ মঞ্চে তখন চলছে এক ভিন্ন Read more

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন