জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবদুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান। আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তবে রিয়ামনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’ ‘বাবা’র মৃত্যু খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?হিরো আলম আরও উল্লেখ করেন, রিয়ামনি মায়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই মায়ামনি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা।একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটিবেঁধে বেশ কিছু কাজ করছেন হিরো আলম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ

নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে।শনিবার (২৮ মার্চ) Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সাম্প্রতিক ইমিগ্রেশন বিভাগের প্রধান জাকারিয়া বিন শাব্বান এক ঘোষণায় Read more

মেহেরপুরে পাট বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ
মেহেরপুরে পাট বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর Read more

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি
গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন শিশু ভর্তি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার—এই দুদিনে শিশুরা হাসপাতালের ‘হাম আইসোলেশন ওয়ার্ডে’ Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন