বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।শুক্রবার (০১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাণিজ্য উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউজ থেকে স্টেটসমেন্ট দিয়ে জানানো হয় বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম। এ শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।শুল্ক আলোচনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়।হোয়াইট হাউসের নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন
জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে Read more

ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের
ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার Read more

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। Read more

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন