নতুন আদেশে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আবারও শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে জানিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে, তাদের জন্য কিছু ছাড় থাকছে, তবে তারা চুক্তি সম্পন্ন না করা পর্যন্ত পূর্ববর্তী শুল্কই কার্যকর থাকবে।কোন কোন দেশে নতুন করে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেয়া হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে। তালিকা অনুযায়ী দেখে নেয়া যাক, কোন দেশে কত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।বাংলাদেশ ২০%আফগানিস্তান ১৫%আলজেরিয়া ৩০%অ্যাঙ্গোলা ১৫%বলিভিয়া ১৫%বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%বতসোয়ানা ১৫%ব্রাজিল ১০%ব্রুনেই ২০%কম্বোডিয়া ১৯%ক্যামেরুন ১৫%চাদ ১৫%কোস্টারিকা ১৫%কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%ইকুয়েডর ১৫%ইকুয়েটোরিয়াল গিনি ১৫%ভারত ২৫%ইন্দোনেশিয়া ১৯%ইরাক ৩৫%ইসরায়েল ১৫%জাপান ১৫%জর্ডান ১৫%কাজাখস্তান ২৫%লাওস ৪০%ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%ফিজি ১৫%ঘানা ১৫%গায়ানা ১৫%আইসল্যান্ড ১৫%লেসোথো ১৫%লিবিয়া ৩০%লিচটেনস্টেইন ১৫%মাদাগাস্কার ১৫%মালাউই ১৫%মালয়েশিয়া ১৯%মরিশাস ১৫%মলদোভা ২৫%মোজাম্বিক ১৫%মিয়ানমার (বার্মা) ৪০%নামিবিয়া ১৫%নাউরু ১৫%নিউজিল্যান্ড ১৫%নিকারাগুয়া ১৮%নাইজেরিয়া ১৫%নর্থ মেসেডোনিয়া ১৫%নরওয়ে ১৫%পাকিস্তান ১৯%পাপুয়া নিউগিনি ১৫%ফিলিপাইন ১৯%সার্বিয়া ৩৫%দক্ষিণ আফ্রিকা ৩০%দক্ষিণ কোরিয়া ১৫%শ্রীলঙ্কা ২০%সুইজারল্যান্ড ৩৯%সিরিয়া ৪১%তাইওয়ান ২০%থাইল্যান্ড ১৯%ত্রিনিদাদ ও টোবাগো ১৫%তিউনিসিয়া ২৫%তুরস্ক ১৫%উগান্ডা ১৫%যুক্তরাজ্য ১০%ভানুয়াতু ১৫%ভেনেজুয়েলা ১৫%ভিয়েতনাম ২০%জাম্বিয়া ১৫%জিম্বাবুয়ে ১৫%এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি

আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত Read more

আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃত্যু আরও বাড়ার শঙ্কা
আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃত্যু আরও বাড়ার শঙ্কা

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

সারদেশে গত সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬৮২ জন। এই Read more

খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে Read more

‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’
‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’

‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই’-এমন বিস্ফোরক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন