শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রঙ্কসের পার্কচেস্টারে জানাজায় অংশ নেন ২০ হাজার মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, দিদারুল ইসলামকে মরনোত্তর প্রথম শ্রেণীর ডিটেকক্টিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায়। অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা। বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনি গর্বেরও। ঝড়-বৃষ্টি আর বন্যার সতর্কতা উপক্ষো করে ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় ২০ হাজার মানুষ। শুধু নিউইয়র্ক পুলিশ বিভাগেরই ৫ হাজার সদস্য উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকেরই কণ্ঠে ছিল দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা-সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম।জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশে নেয়া হলে রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট জানায়।আকাশ পথেও হেলিকপ্টারে দেয়া হয় গার্ড অব অনার। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে।  গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সী পুলিশ অফিসার দিদারুল ইসলাম-সহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে। গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।প্রসঙ্গত, নিহত দিদারুল ইসলাম ৪ বছর আগে পুলিশে যোগ দেন। এর আগে তিনি স্কুল সেইফটি ও ট্রাফিক বিভাগেও কাজ করেছেন। তার বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়ায়। দিদারুলের দুই পুত্র সন্তান রয়েছে এবং স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের Read more

আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম
আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আ'লীগ একটা সন্ত্রাসী সংগঠন। হামলা করে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই ওষুধ Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। অধিকাংশ ডাক্তার চেম্বারে ঠিক মতো আসছেন না। আবার কয়েকজন Read more

এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন