যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। অধিকাংশ ডাক্তার চেম্বারে ঠিক মতো আসছেন না। আবার কয়েকজন ডাক্তার বৈকালিক চিকিৎসাসেবা দিতে পারবেন বলে জানান দিয়েছেন। এতে অল্প খরচে চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, মাসিক মিটিংয়ে প্রায় ডাক্তার বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমে অনাগ্রহ প্রকাশ করেছেন।জানা গেছে, ২০২৩ সালের ১৩ জুন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন হয়। এরপর থেকে  প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যায়ক্রমে ৪২ চিকিৎসক সরকার নির্ধারিত মূল্যে চিকিৎসা ও রোগীর পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতালের প্যাথলজি বিভাগ স্বল্পমূল্যে সেবা দিয়ে আসছিলো। এরমধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ছয়জন, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ একজন, নেফ্রোলজি বিশেষজ্ঞ একজন, কার্ডিওলজি বিশেষজ্ঞ তিনজন, রিওমাটোলজি বিশেষজ্ঞ একজন, সাইকিয়াট্রি বিশেষজ্ঞ একজন, অর্থো-সার্জারি বিশেষজ্ঞ তিনজন, সার্জারি বিশেষজ্ঞ চারজন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ তিনজন, সাতজন গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ছয়জন এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ ছয়জন চিকিৎসক ছিলেন।  ৩০০ টাকা পরামর্শ দিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবায় দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো চেম্বারে আসছেন না। দায় এড়াতে তাদের সহকারীদের চেম্বারে সামনে বসিয়ে রাখেন।বুধবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া থেকে এসেছিলেন রোজিনা বেগম নামে এক নারী। তিনি জানালেন তার শিশু পুত্র ওবায়দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন। কিন্তু ডাক্তার বসেননি। তাই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সরকারি হাসপাতালে এসেছিলেন অল্প টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবার আশায়।সরেজমিনে দেখা গেছে, এদিন অধিকাংশ চিকিৎসকের চেম্বার ছিলো ফাঁকা। বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমে তারা কেউ অংশগ্রহণ করেননি। শিশু বিভাগে ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিভাগে ডা. মধুসূদন পাল, গাইনী বিভাগে ডা. মাসকিয়া,  নাক কান গলা বিভাগে ডা. এখলাসুর রহমান ও চর্ম রোগ বিভাগে ডা. কানিজ ফাতেমার দায়িত্ব পালনের কথা ছিলো। অভিযোগ উঠেছে, বৈকালিক চিকিৎসাসেবা চালু থাকলে ডাক্তাররা তাদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারেন না। যে কারণে তাদের আয় কমে যায়। ব্যক্তিগত চেম্বারে বাণিজন্য বাড়াতে তারা সিন্ডিকেট করে বৈকালিক চিকিৎসাসেবায় চেম্বার করা বন্ধ করে দিচ্ছেন। ডাক্তাররা ঠিকমতো দায়িত্ব পালন না করায় রোগীও কমে গেছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, দায়িত্ব গ্রহণের পর মাসিক মিটিংয়ে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেছিলাম। তখন অধিকাংশ চিকিৎসক দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে আসা বন্ধ করে দিয়েছেন। কেউ কেউ আসতে পারবেন না বলে দিয়েছেন। কিন্তু সরকারিভাবে নির্দেশনা না থাকায় তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে বল প্রয়োগ করা যাচ্ছে না। তবে তিনি সুপারিশ করেছেন, রোগীদের সুবিধার্থে সেবা কার্যক্রমটি চালু রাখার জন্য।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় Read more

নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার Read more

জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ
জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ

দিন যত এগোতে থাকে ছাত্রদের আন্দোলন ততই ভিন্নমাত্রা পেতে থাকে। তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার কোটা আন্দোলনে ছাত্রদের দাবিকে উপেক্ষা Read more

‘নেই-নেই’ রোগে আক্রান্ত কক্সবাজার ভেটেরিনারি হাসপাতাল!
‘নেই-নেই’ রোগে আক্রান্ত কক্সবাজার ভেটেরিনারি হাসপাতাল!

কক্সবাজার জেলা ভেটেরিনারি হাসপাতাল যেন নামেই হাসপাতাল। বাস্তবে এখানে নেই ভেটেরিনারি সার্জন, নেই পর্যাপ্ত চিকিৎসক কিংবা জনবল। পর্যাপ্ত ওষুধও মেলে Read more

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন