চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে  এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা গলা সমান পানির মধ্যে ওই বৃদ্ধাশ্রমে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। বন্যায় যারা নিহত হয়েছেন- তারা অনেকেই চলাচলে অক্ষম ছিলেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, উদ্ধারকাজে গাফলতি ছিল। বিষয়টি খুবই বেদনাদায়ক। তবে সচেতনার জন্য তাদের এটি শিক্ষা হয়ে থাকবে। গ্রীষ্ম মৌসুমে ভয়াবহ তাপমাত্রার পর অতিরিক্ত বৃষ্টিপাতে চীন জুড়ে বন্যা দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃদ্ধাশ্রমে ৭৭ জন ছিলেন। এদের মধ্য ৪০ জন আটকা পড়েন। কারণ দ্রুতই পানির পরিমাণ ২ মিটার বা ৬ ফুট বেড়ে যায়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনা কর্মকর্তা বলেন, ‘অনেক দিন ধরে শহরের কেন্দ্রীয় এলাকা অবস্থিত নার্সিং হোমটি নিরাপদ বলে বিবেচিত হয়ে আসছিল, তাই এটি জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার আওতার মধ্যে রাখা হয়নি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে
দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে

দেশের রংপুর অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা
বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

নানা আলোচনা–সমালোচনার পর জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭১ জনের বিরেুদ্ধে মামলা করেছে Read more

 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১
 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১

চাঁদপুর শহরের প্রফেসর পাড়াস্থ মোল্লাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভিতরে খতিবের উপর হামলার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন