চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে মোটরসাইকেলকে তেলবাহী ভাউচার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।নিহতদের নাম মোহাম্মদ আরিফ (২৪) ও জুয়েল (২৩)। তাদের মধ্যে আরিফ হল ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ড মানিকের ছেলে ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। জুয়েল একই এলাকার মোঃ হাছি মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মুখি লেনে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী যাচ্ছিলেন। এই সময় পিছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী ভাউচার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনেই ওই তেলবাহী ভাউচারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এলাকাবাসী তেলবাহী ঘাতক ভাউচারটিকে আটক করেছে। সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।এদিকে দুজনের মৃত্যুর সংবাদে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।এই ঘটনায় উপজেলা ছাত্রদলের আব্বায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ ও জুয়েলের মৃত্যুর সংবাদে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, তেলবাহী একটি ভাউচার চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পরপরই সড়কে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ
ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ

ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে জার্মান টেনিস খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে পরাজিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩, Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী
টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ২৫ ডিসেম্বর। Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন