বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা ও পটুয়াখালী জেলায় পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে। অভিযানে মোট ৯ জন জেলেকে আটক করা হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন থানাধীন ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ট্রলিং বোট ও ১৫০ মিটার ট্রলিং জালসহ ১ জন জেলেকে আটক করা হয়।অন্যদিকে, ৩১ জুলাই (বৃহস্পতিবার) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর এবং মৎস্য বিভাগের সমন্বয়ে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আলীপুর আমখোলা এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে ৯ পিস বেহুন্দী জাল, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ৮ জন জেলেকে আটক করা হয়।পরবর্তীতে, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ থেকে সকল অবৈধ সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং আটককৃতদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, ‘মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’এর আগে রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা চৌরাস্তায় ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা Read more

ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান
ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিআরটিএমসি) উদ্যোগে  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিকম্প মোকাবিলায় Read more

সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা
ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের Read more

জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল
জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় Read more

বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন