রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে পরিচালিত এই অভিযানে ১৫ জন বিদেশি নারীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে গ্রেপ্তার নারীদের মধ্যে রয়েছেন ৬ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভিয়েতনামি, ২ জন বাংলাদেশি, ১ জন মঙ্গোলিয়ান এবং ১ জন চীনা নাগরিক। এছাড়া আটককৃতদের মধ্যে ৫ জন বিদেশি পুরুষ এবং ২ জন স্থানীয় পুরুষও রয়েছেন, যারা ওই স্পা পরিচালনায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।ইমিগ্রেশন বিভাগ জানায়, স্পাটিতে ‘বডি ম্যাসাজ’-এর নামে মূলত যৌনসেবা দেওয়া হতো। এসব সেবার জন্য ২৫০ থেকে ৪৫০ রিঙ্গিত পর্যন্ত অর্থ আদায় করা হতো, যা বিভিন্ন দেশের নারী কর্মীদের উপর ভিত্তি করে ভিন্ন ছিল। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত এই স্পার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে ইমিগ্রেশন বিভাগে।অভিযান প্রসঙ্গে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদুল্লাহ আজহার বলেন, ‘জনগণের অভিযোগ আমলে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করি। স্পাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে যৌনসেবা দিয়ে আসছিল। অভিযানের সময় গ্রাহকসহ প্রায় ২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে স্থানীয় দুই ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’তিনি আরও জানান, বিদেশি নারীরা ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে এবং স্থানীয়দের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।গ্রেপ্তারকৃতদের অভিবাসন বিভাগে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে রাজধানীজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশারফ হোসেন
ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশারফ হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ Read more

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন