মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের মাঠপাড়া এলাকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নীচের ওই শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। নিহত কিশোর মাঠপাড়া এলাকার মামুন হাওলাদারের ছেলে।সদর পুুলিশ ফাঁড়ির এসআই হরি চাঁদ জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক সেবনের কারণে ওই কিশোরের মৃত্যু হতে পারে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার
স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম Read more

যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ফারাজিপাড়া বিলের ধান ক্ষেতের পাশ থেকে পুলিশ Read more

লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার Read more

প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন