কেউ ভাবেন ওজন কমাতে হবে। কেউ বা ত্বকের কথা ভাবেন। মুখের নিষ্প্রাণ ভাব সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে কাজ করতে পারে আপনার রান্নাঘরে থাকা একটি বিশেষর পরিচিত মশলা। মশলা দিয়ে তৈরি এক বিশেষ ‘চা’য়েই বাজিমাত করতে পারবেন। বিশেষ এই চায়ের সন্ধান দিয়েছেন সুমন পাহুজা নামের এক পুষ্টিবিদ। গুরুগ্রামের এই পুষ্টিবিদের নিজের স্থূলত্বের সমস্যা ছিল এক সময়। তিনি সেই সমস্যার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। আর এখন ওজন ঝরানো থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সহযোগী জয়ত্রী।যেভাবে জয়ত্রী উপকার করে১। অ্যান্টি-অক্সিড্যান্ট: পুষ্টিবিদ বলছেন জয়ত্রীর আসল গুণ এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরকে ফ্রি র‌্যাডিক্যালসের হাত থেকে বাঁচায়। ফলে ত্বক থাকে ঝকঝকে। দূরে থাকে বহু রোগও।২। প্রদাহনাশক উপাদান: প্রদাহ কমাতে সাহায্য করে জয়ত্রী। ফলে ত্বকে যে ব্রণ, ফুস্কুড়ি, লালচে ভাব এবং তা থেকে কালচে ছাপ তৈরি হয়, তা প্রতিরোধ করতে পারে জয়ত্রী।৩। রক্ত সঞ্চালনে সহায়ক: জয়ত্রী রক্ত সঞ্চালনে সাহায্য করে। ফলে ত্বকের কোষে কোষে পুষ্টি পৌঁছায় দ্রুত। এতে ত্বকে জমা দূষিত পদার্থও দূর হয়।৪। অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান: পুষ্টিবিদ বলছেন, আয়ুর্বেদে জয়ত্রীকে বলা হয় প্রাকৃতিক ক্লিনজার। কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান, যা শরীরকে নানা রকম দূষণ থেকে মুক্ত রাখে। বর্ষাকালে ব্যাক্টিরিয়া এবং অন্যান্য জীবাণু সংক্রমণ থেকে নানা রকমের সমস্যা দেখা দেয় ত্বকে, তা আটকানো সম্ভব জয়ত্রীর সাহায্যে।৫। ত্বকের রং উজ্জ্বল করার উপাদান: সায়েন্স ডিরেক্ট নামের জার্নালে প্রকাশিত দুই ভারতীয় গবেষক জে রেমা এবং বি কৃষ্ণমূর্তির গবেষণাপত্রে বলা হচ্ছে জয়ত্রীতে থাকা এসেন্সিয়াল অয়েলের সাহায্যে ত্বকের রং কয়েক পরত উজ্জ্বল হতে পারে। এমনকি তা ত্বকের বিভিন্ন রোগ সারাতেও কার্যকরী বলে জানিয়েছেন গবেষকদ্বয়।৬। ওজন কমায়: পুষ্টিবিদ বলছেন, যেহেতু জয়ত্রীতে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, তা বিপাকের হার ভালো রাখতে সাহায্য করে। আর বিপাকের হার ভালো থাকলে তা ওজন কমাতে সহায়ক হয়।কীভাবে খাবেন?পুষ্টিবিদ জানাচ্ছেন, জয়ত্রী মিক্সিতে গুঁড়িয়ে সেই গুঁড়ো ১/৪ চা চামচ আধ কাপ (১২০ মিলি) উষ্ণ জলে গুলে প্রতি দিন রাতে ঘুমোনোর আগে খেলে তা ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে এবং ওজন কমাতে সাহায্য করবে। এমনকি, দিন ২০-র মধ্যেই এর ফল চোখে পড়বে বলেও জানাচ্ছেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ Read more

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবির প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে Read more

নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর
নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইতে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর Read more

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন