বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ এপ্রিল) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এই কথা জানিয়েছেন।সাক্ষাতে আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে।এ জন্য চীনের সহায়তায় ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনও। তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে বাংলাদেশে নারী ফুটবল দল পাঠানো হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও জানান।রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য চীন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও প্রস্তুত।’ এমনটি হলে দেশের ফুটবল আরও তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে Read more

টিভিতে আজকের খেলা (১৮ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৮ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে লিডস ও এভারটন। সিনসিনাটি ওপেনে রয়েছে নারীদের সেমিফাইনাল। এছাড়া লা লিগা, টপ এন্ড সিরিজের Read more

লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল নামে এক ভারতীয় শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন