দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদক সমাজের বাইরের কোন প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। এখানকার দুর্নীতি কতটা কমানো সম্ভব, দায়িত্ব নেয়ার পরে প্রথমেই সেই চেষ্টা চলছে।’বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘সরকারের অধপতনের কারণের মূলে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে রাখা গেলে ভালো থাকা যাবে, সরকারও স্বস্তিতে থাকবে।’ দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদকের মামলার আসামি কিন্তু দুদক ছাড়েনা, যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিলও করছে।’এ ব্যাপারে আদালত, সাংবাদিক সবার দায়িত্ব রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব। পরে তিনি বরিশাল সার্কিট হাউজে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। অনুষ্ঠিত সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু
পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, 'শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা Read more

মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ Read more

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমগ্র সুনামগঞ্জ জেলা ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তার এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছে বর্ডার গার্ড Read more

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন