চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর বাজারে খাবার তৈরির অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে দুইটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে দেখা যায়, বেকারিগুলোর খাবার প্রস্তুতের পরিবেশ অস্বাস্থ্যকর, কোনো পণ্যের গায়ে লেখা নেই উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ, এমনকি বিএসটিআইয়ের অনুমোদনও নেই।এই কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানের সময় সড়ক পরিবহন আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন যানবাহনকে আরও ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘বাজারের দুটি বেকারিরই ছিল না বিএসটিআইয়ের অনুমোদন। পণ্যগুলোর গায়ে ছিল না উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ফলে বুঝতে অসুবিধা হয় পণ্যগুলোর মেয়াদ আছে কি না। ভোক্তা অধিকার আইনে এই দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম
কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ১৭ বছর পর মামলা করেছে দুদকসোমবার ( ২১ এপ্রিল) পিরোজপুর  আদালতে Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন