ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান এবং আমেরিকা পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।এ ছাড়া ট্রাম্প বলেন,  ‘হয়তো ইসলামাবাদ কোনো দিন নয়াদিল্লির কাছে তেল বিক্রি করবে।’ তার মতে, পাকিস্তানের সঙ্গে এই অংশীদারিত্বের জন্য একটি আমেরিকান তেল কম্পানি নির্বাচনের প্রক্রিয়া চলছে।ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছি, যার মাধ্যমে দুই দেশ একসঙ্গে পাকিস্তানের বিপুল তেল মজুদ উন্নয়নে কাজ করবে। বর্তমানে আমেরিকান একটি তেল কম্পানি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। কে জানে, একদিন হয়তো পাকিস্তানই ভারতকে তেল রপ্তানি করবে!’এই ঘোষণার আগে ট্রাম্প ভারতের ওপর ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। সঙ্গে ছিল রাশিয়া থেকে ভারতের জ্বালানি ও প্রতিরক্ষা পণ্যের আমদানি নিয়ে অতিরিক্ত ‘শাস্তিমূলক’ করের হুমকি, যদিও এর নির্দিষ্ট হার তখনো জানানো হয়নি।বিশ্বে তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল ব্যবহারকারী দেশ ভারত। যার প্রায় ৮৮ শতাংশ তেল আমদানি নির্ভরশীল। বর্তমানে ভারতের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।অন্যদিকে পাকিস্তানও জ্বালানি আমদানিতে নির্ভরশীল, কারণ দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদন অতি সীমিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান
ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান

বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

পাবিপ্রবিতে প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান
যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। আজ বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন