বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল। গত সোমবার (২৮ জুলাই) বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করেছিলেন তাসকিন। জানা গেছে, দুই পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগটি তুলে নিয়েছেন তার বন্ধু। বুধবার (৩০ জুলাই) দুই পরিবার একসাথে বসে বিষয়টির মীমাংসা করেছে। এমনকি মিরপুর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিও (জিডি) তুলে নিয়েছেন অভিযোগকারী তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে ৪৮ ঘণ্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি।তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’তবে অভিযোগ তুলে নিয়ে শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট হয়েছে সৌরভের কণ্ঠে। তিনি বলেন, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’প্রসঙ্গত, গত ২৮ জুলাই হঠাৎই তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’এই অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু জুঁইকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ৫
শিশু জুঁইকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ৫

পহেলা বৈশাখের দিন গাঁজা সেবন করা আর খারাপ মেয়ে নিয়ে এসে আনন্দ ফূর্তি করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু টাকা জোগাড় Read more

বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ

ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের Read more

দেশে করোনায় আরও একজনের মৃত্যু
দেশে করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক
বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরের বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ জুন) জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য Read more

গরিবের কপালে নেই রুপালি ইলিশ
গরিবের কপালে নেই রুপালি ইলিশ

মোরা গরিব মানু, মোগো কপালে ইলিশ নেই। এগুলা খাবে বড়লোক মানু, আমরা না। এভাবেই আক্ষেপ করে বলেন বরগুনার আমতলীর চাওড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন