যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ পড়ে ছিল বাড়ির পাশের মাঠে। শনিবার (১৪ জুন) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।নিহতরা হলেন রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মনিরুজ্জামান আত্মহত্যা করতে পারে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।এলাকাবাসী জানিয়েছেন, মনিরুজ্জামান দিনমজুরের কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার (১৩ জুন) রাতে তাদের গোলযোগ হয়। এরই জের ধরে মনিরুজ্জামান রাতের কোন এক সময় স্ত্রী রেহেনাকে হত্যা করে মাঠে লাশ ফেলে রাখে। পরে তিনি নিজে আমড়া গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।এদিকে, মনিরুজ্জামানের স্বজনরা দাবি করেছেন, আত্মহত্যা করার মত তাদের স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কোন বিবাদ ছিল না। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠানের গাছে ঝুলছিল। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির পাশের মাঠে পড়ে ছিল। পুলিশ তাদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে আসলে এটি আত্মহত্যা না হত্যা নিশ্চিত হওয়া যাবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

বরিশাল মহানগর বিএনপি’র সম্মেলন কবে, জানে না কেউ?
বরিশাল মহানগর বিএনপি’র সম্মেলন কবে, জানে না কেউ?

'তৃণমূলের ভোটেই স্থানীয় পর্যায়ে নেতা নির্বাচিত হবেন, এটাই তারেক রহমানের নির্দেশনা'। মহানগরের ৩০ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শেষ হলেই Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু'বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর Read more

ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে চার বাংলাদেশী নাগরিককে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল Read more

পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’
পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন