ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের ওপরও। এদিকে রাশিয়া বলছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। আবার ইউরোপেরই কয়েকটি দেশ এ স্বীকৃতির চেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে। শুক্রবার এএফপি জানায়, যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি), যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন। তারা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনাকে অনুরোধ করছি– আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’আগামী সোম ও মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে এ সম্মেলন ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে বলা হয়, ‘আমরা বুঝি, যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে।’ ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, ‘১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল; এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।’এ চিঠিতে রক্ষণশীল, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি ও ওয়েলসের প্লাইড কামরিসসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা সই করেন। স্টারমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সাড়া দেয়নি। এদিকে প্রতিষ্ঠা লাভের আগেই ফিলিস্তিনকে ‘রাষ্ট্র হিসেবে স্বীকৃতি’ দেওয়া হলে তাতে উল্টো ফলও হতে পারে বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগেই তাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।’ রয়টার্স জানায়, শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেটার অস্তিত্ব নেই, কিন্তু কাগজে স্বীকৃতি থাকলে, মনে হতে পারে সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আদতে হয়নি।’ এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি তখনই দেওয়া যেতে পারে, যখন নতুন ফিলিস্তিনি রাষ্ট্রও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।আরটি জানিয়েছে, রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ভাবছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রাশিয়া সব সময়ই ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল। মস্কো ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল। পেসকভের মতে, শান্তি কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনে চলার মাধ্যমেই অর্জন করা সম্ভব।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি Read more

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার Read more

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ
নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ

নোয়াখালী জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক, মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও সুবক্তা হিসেবে বিশেষ সুপরিচিত। Read more

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন